আপনি কি কিস্তিতে মোবাইল কিনতে কি কি লাগবে তা জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। বাংলাদেশে কিস্তিতে স্মার্টফোন কিনতে সাধারণ কিছু কাগজপত্র, পরিচয়পত্র এবং অগ্রিম টাকা লাগে। তবে স্মার্টফোন কিস্তিতে কিনতে কি কি লাগবে তা নির্ভর করে কোন দোকান থেকে এবং কোন পদ্ধতিতে মোবাইল কিনছেন তার ওপর। সহজ ভাবে কিস্তিতে স্মার্টফোন কিনতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা নিচে দেওয়া হলো।
কিস্তি কাজ করে কিভাবে
কিস্তি বিষয়টি হলো আপনি একটি পণ্য কিনতে চাচ্ছেন কিন্তু তাৎক্ষনিক টাকা না থাকার কারনে পণ্যটি কিনতে পারছেন না বা একসাথে বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না। তাহলে এই কিস্তি সুবিধাটি আপনার জন্যই। আপনি যেখান থেকে কিস্তি ভিত্তিক পণ্যটি কিনতে চাচ্ছেন সেইখানের নিয়ম অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময়ে সেই পণ্যর কিস্তিটি পরিশোধ করতে হবে বা টাকা পরিশোধ করতে হবে। এর সুবিধা হচ্ছে আপনি যেই পণ্যটি কিনবেন সেটির টাকা দীর্ঘ সময় ধরে পরিশোধ করতে পারবেন ।
কিস্তিতে ফোন কেনার নিয়ম
আপনি যেখান থেকেই স্মার্টফোন কিনেন না কেনো, সেখানের নিয়ম অনুযায়ী আপনাকে আগেই কিছু টাকা ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে। আরো সহজ ভাবে বল্লে, আপনি যেই স্মার্টফোনটি কিনবেন সেই স্মার্টফোনের মোট দাম অনুযায়ী ২০% থেকে ৬০% টাকা আপনাকে প্রথমেই দিতে হবে। এখন, আপনার কিনা স্মার্টফোনের দাম যদি ১০ হাজার টাকা হয় তাহলে ২ হাজার থেকে ৬ হাজার পর্যন্ত টাকা আপনাকে প্রথমেই দিতে হবে।

কিস্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন
আপনার জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র তুলনামূলক ভাবে বেশি প্রাধান্য দেয়া হয়। এরপর আপনাকে একজন বিশ্বাস যোগ্য সাক্ষী বা গ্যারেন্টর সাথে রাখতে হবে এবং তার জাতীয় পরিচয়পত্র ও ছবি দরকার হবে কিস্তিতে স্মার্টফোন কেনার জন্য ।
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন এর ফটোকপি।
- যোগাযোগ এবং তথ্য যাচাই এর জন্য নিজের সচল ফোন নম্বর।
- স্মার্টফোন কিনতে ডাউনপেমেন্ট এর জন্য কিছু টাকা প্রয়োজন হবে।
- প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক কার্ড প্রয়োজন লাগতে পারে।
- ঠিকানা বা আয়ের তথ্য লাগতে পারে। দোকান, প্রতিষ্ঠান, চাকরির তথ্য, বা জামিনদার প্রমান হিসেবে লাগতে পারে।
কিস্তিতে স্মার্টফোন কেনার আগে যেগুলো জানবেন
- কত মাসে টাকা পরিশোধ করতে হবে।
- সুদ বা অন্য কোনো চার্জ আছে কি না?
- মাসে কত টাকা কিস্তি দিতে হবে।
- স্মার্টফোন অফিশিয়াল ওয়ারেন্টিসহ পাওয়া যাবে কি না?
- কিস্তি দেরিতে দিলে জরিমানা কত দিতে হবে।
যেখান থেকে কিনবেন
স্মার্টফোন কিনার জন্য অনেক দোকান বা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া অনলাইনে বিভিন্ন সাইটে তাদের বিক্রি বাড়ানোর জন্য কিস্তিতে স্মার্টফোন দিয়ে থাকে। যেখান থেকে কিনবেন প্রথমে তাদের কিস্তিতে স্মার্টফোন দেওয়ার নিয়ম ভালো জেনে নিতে হবে।
লেখকের শেষ কথা:
আপনি যেই প্রতিষ্ঠান বা কোম্পানির থেকে স্মার্টফোন কিনবেন সেখান থেকে যেই ফরম দেওয়া হবে সেই ফরমে আপনার তথ্য ভালো ভাবে দিয়ে সঠিক ভাবে ফরমটি পূরণ করবেন। তবে এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে।
আরো পড়ুনঃ কম দামে ভালো ফোনের তালিকা: সেরা বাজেট স্মাটফোন তালিকা