Home Visa ইতালি ভিসার আবেদন ফরম: ইটালি ভিসার আবেদন করবেন যেভাবে

ইতালি ভিসার আবেদন ফরম: ইটালি ভিসার আবেদন করবেন যেভাবে

0
ইতালি ভিসার আবেদন ফরম: ইটালি ভিসার আবেদন করবেন যেভাবে

আপনি কি ইতালি ভিসার আবেদন সম্পর্ক জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য । প্রতি বছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী, দক্ষ কর্মী, ব্যবসায়ী ও পর্যটক পড়াশোনা, কর্মসংস্থান, ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ও দেশটিতে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন। ইতালিতে বৈধভাবে প্রবেশের প্রথম ধাপই হলো সঠিক নিয়মে ভিসার আবেদন। বর্তমানে বাংলাদেশ থেকে ইতালির ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় আরও ডিজিটাল ও স্বচ্ছ হয়েছে। আবেদনকারী ঘরে বসেই অনলাইনে আবেদন শুরু করতে পারেন, তবে নির্ধারিত সময়ে ভিসা আবেদন কেন্দ্র উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয় বাধ্যতামূলক। ইতালির দূতাবাসের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে ইতালির সব ধরনের ভিসা আবেদন বর্তমানে শুধুমাত্র ভিএফএস গ্লোবালের মাধ্যমে গ্রহণ করা হয়।  

ইতালি ভিসা কত প্রকার ও কি কি 

ইতালির ভিসা ভ্রমনের উদ্দেশ্য এবং সময়কালের উপর ভিত্তি করে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়। তবে ইতালিতে ট্রান্জিটের জন্যও আপনার ভিসার প্রয়োজন হতে পারে । তাই ৩ প্রকার ভিসা Type A, Type C, Type D ।

Type A এয়ারপোর্ট ট্রানজিট ভিসা

এয়ারপোর্ট ট্রানজিট ভিসা বা টাইপ এ ভিসা হলো এক ধরনের বিশেষ স্বল্পমেয়াদী ভিসা। এটির মধ্যমে বিদেশি নাগরিকর সেনজেন এলাকার বাহিরের কোনো দেশ যাওয়ার পথে ইতালির কোনো বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট এরিয়া অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে, যাত্রি বিমানবন্দরের বাহিরে বের হতে পারবেন না। অর্থাৎ ইতালির মূল ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।  বাংলাদেশ সহ আরো কিছু দেশ যেমন আফগানিস্তান, ডি আর কঙ্গো, ইরিত্রিয়, ইথিওপিয়া, ঘানা, ইরান, ইরাকম নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেনেগাল, সিরিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এর জন্য ইতালি ট্রান্জিট এর ক্ষেত্রে এ ভিসা বাধ্যতামূলক। 

ইতালি ভিসার আবেদন

Type C স্বল্পমেয়াদী ভিসা

স্বল্পমেয়াদী ভিসা বা টাইপ সি ভিসা একটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা। এই ভিসা মূলত ব্যবসা, পর্যটন, বন্ধু অথবা পরিবারের সাথে দেখা করা এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ বা কোর্স এর উদ্দেশ্যে দেওয়া হয়। টাইপ সি ভিসার মধ্যমে ভিসার মেয়াদ থাকাকালীন ইতালিসহ পুরো শেনজেন অঞ্চলের দেশগুলোতে মুক্তভবে যাতায়াত করা যায়। এন্টির উপর ভিত্তি করে ইতালি টাইপ সি ভিসাকে তিন ভাগে ভাগ করা হয়। ১. সিঙ্গেল এন্ট্রি ২. ডাবল এন্ট্রি ৩. মাল্টিপল এন্ট্রি। বাংলাদেশে ইতালির শর্ট-স্টে বা ট্যুরিস্ট ভিসার জন্য ভিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ। পোর্টলে আবেদনের মাধ্যমে অ্যাপয়েন্টমন্ট স্লট বুক করতে হয়। তারপর বাংলাদেশে থাকা নির্দিষ্ট তারিখে ভিএফএস সেন্টারে গিয়ে আঙ্গুলের ছাপ ও ছবি তোলা সম্পন্ন করতে হবে। 

Type D দীর্ঘমেয়াদী ভিসা

ইতালির টাইপ ডি ভিসা মূলত দীর্ঘমেয়াদী ভিসা যার মেয়াদ ৯১-৩৬৫ দিন পর্যন্ত হয়ে থাকে। ৯০ দিনের কম সময়ের জন্য টাইপ সি ভিসা দেওয়া হয়। এ ধরনের ভিসা সাধারণত পড়াশোনা, কর্মসংস্থান বা ওয়ার্ক, ফ্যামিলি রিইউনিয়ন, এবং দীর্ঘমেয়াদী গবেষণার জন্য প্রদান করা হয়। দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে ইতালিতে প্রবেশের ৮ কর্মদিবসের মধ্যে রেসিডেন্সি পারনিটের জন্য আবেদন করতে হয়। আবেদনপত্র এবং বাকি সকল ডকুমেন্টসহ এমবাসি অফ ইতালি, ঢাকা এর অফিসে নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। আপনার আবেদন শিক্ষার জন্য হলে ইতালির বিশ্ববিদ্যালয়ের অফার লেটার এবং ইউনিভর্সিটি পোর্টালের সামারি লাগবে। আর আপনার আবেদন যদি কাজের ভিসার জন্য হয় তাহলে  বাকি প্রয়োজনীয় ডকুমেন্ট এর সাথে নুল্লা ওস্তাও জমা দিতে হবে। এছড়াও ইভালিতে কোথায় থাকবেন তার প্রমান বা বুকিং কপি জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট এর ধাপে আরো বিস্তারিত আলোচনা করা হবে। 

ইতালি ভিসার আবেদন প্রক্রিয়া

ইতালিতে যাওয়ার আগে প্রথমেই আবেদনকারীকে নিজের ভ্রমণের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। কারণ উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়ায় কিছুটা পার্থক্য থাকে। স্বল্প সময়ের ভ্রমণ, ব্যবসা, পারিবারিক সাক্ষৎ বা পর্যটনের জন্য সাধারণত শেনজেন টাইপ-সি ভিসা প্রয়োজন হয়। অন্যদিকে পড়াশোনা, চাকরি, গবেষণা বা দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য ন্যাশনাল টাইপ-ডি ভিসার আবেদন করতে হয়। ইতালির নির্ধারিত কর্মী কোটার আওতায় যারা চাকরির সুযোগ পান, তাদের ক্ষেত্রে ওয়ার্ক ভিসার জন্য পৃথক নিয়ম অনুসরণ করতে হয়। 

সব কাগজপত্র প্রস্তুত হলে আবেদনকারীকে ইতালির ভিসা আবেদন কেন্দ্রের অনলাইন প্ল্যাটফর্মে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে ভিসার ধরন নির্বাচন করে ধাপে ধাপে আবেদন ফরম পূরণ করতে হবে। পাসপোর্টে থাকা তথ্যের সঙ্গে আবেদনপত্রের প্রতিটি তথ্য হুবহু মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্যের সামান্য অমিলও আবেদন বিলম্বিত বা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। 

অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে ভিএফএস গ্লোবালে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ইতালির দূতাবাস জানিয়েছে , অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি আবেদনকারী নিজেই করতে পারেন। কোনো তৃতীয় পক্ষ বা দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই।  

FAQ প্রশ্ন-উত্তর

  • ফরমটি কোন ভাষায় পূরণ করতে হবে?
    ফরমটি অবশ্যই ইংরেজি অথবা ইতালীয় ভাষায় বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে।
  • ফরমে সাক্ষর কোথায় এবং কিভাবে করব?
    ফরমে একেবারে শেষে নির্দিষ্ট স্থানে সাক্ষর করতে হবে। এই স্বাক্ষরটি আপনার পাসপোর্টের স্বাক্ষরের সাথে হুবহু মিল থাকতে হবে।
  • অপ্রাপ্তবয়স্কদের ফরমে কে স্বাক্ষর করবে?
    অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ফরমে তার বাবা এবং মা উভয়কেই স্বাক্ষর করতে হবে।
  • ফরম পূরণের পর কোনো ভুল চোখে পড়লে কি কলম দিয়ে কেটে ঠিক করা যাবে?
    না, ফরমে কোনো কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করা যাবে না। ভুল হলে নতুন করে ফরম পূরণ করতে হবে।

লেখকের শেষ কথা

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিসা অনুমোদনের নিশ্চয়তা দেওয়ার নামে অনেক প্রতারক চক্র অতিরিক্ত অর্থ দাবি করে থাকে। ইতালির দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা অনুমোদনের সিদ্ধন্ত শুধুমাত্র দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থের বিনিময়ে ভিসা নিশ্চিত করে দিতে পারে না। আবেদনকারীদের তাই সব সময় সরকারি নিয়ম অনুসরণ করে সরাসরি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরো পড়ুনঃ সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম কত ২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here