বাংলাদেশের সেরা ১০টি দর্শনীয় স্থান ও জনপ্রিয় স্থান তালিকা খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশর রানী সে যে আমার জন্মভূমি” কবির এই অমর পংক্তি কেবল কেবল কোনো কাল্পনিব ভাবোচ্ছ্বস নয়: বরং প্রাকৃতিক বৈচিত্র্য, হাজার বছরের রূপকথা আর সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ঘেরা বাংলাদেশের এক বাস্তব প্রতিচ্ছবি। দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগরের ফেনিল তরঙ্গমালা থেকে শুরু করে উত্তরে হিমালয়ের পাদদেশীয় সমভূমি, পূর্বে সবুজ পাহাড়ের সারি আর পশ্চিমে প্রমত্তা নদী ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন প্রতিটি কোণেই প্রকৃতি তার রূপের ডালা সাজিয়ে বসেছে।
কক্সবাজার সমুদ্র সৈকত
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকত। পাহাড়ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্রসৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন হয়। ১২০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট এ সমুদ্র সৈকতের প্রধান বৈশিষ্ট হলো পুলো সমুদ্র সৈকতটি বালুকাময়। চট্টগ্রামের ১৫০কিলোমিটার দক্ষিণে অবস্থিত, এই জায়গাটির নামটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হীরাম কক্সের কাছ থেকে পেয়েছে।
সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। সেন্ট মার্টিন্স দ্বীপ বাংলাদেশর সর্ব দক্ষিণের শেষ স্থলভাগ। এই দ্বীপ টি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলে। সেন্ট মার্টিন্স দ্বীপে বিভিন্ন প্রজাতির প্রবাল, শামুক-ঝিনুক, সামুদ্রিক শৈবাল, গুপ্তজীবী উদ্ভিদ, সামুদ্রিক মাছ, উভচর প্রানী ও পাখি দেখা যায়। দ্বীপ বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন তিনটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড টেকনাফ হতে আসা যাওয়া করে। এছাড়া টেকনাফ থেকে স্পীডবোটও চলাচল করে।
সুন্দরবন
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত জীববৈচিতে র্যে ভরপুর পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই সুন্দরবন বাংলাদেশের মুল পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এই বনভুমি গঙ্গা ও রূপসা নদীর মোহনায় অবস্থিত সমুদ্র উপকূল তথা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। ২০০ বছর পূর্বে সুন্দরবনের প্রকৃত আয়তন ছিলো প্রায় ১৬,৭০০ বর্গ কিলোমিটার যা কমে এখন ১০,০০০ বর্গ কিলোমিটারে এসে ঠেকেছে। এই সুন্দর বনের ৬.০১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশ সীমনায়। ১৯৯৭ সালে ইউনেস্কা সুন্দর বনকে বিশ্ব ঐতিহ্য বলে স্বীকৃতি দেয়ায় সুন্দরবন এখন বিশ্ব মানবতার সম্পদ।
রাঙামাটি
প্রাকৃতিক সৌন্দর্য ভরা পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈহিত্র্যময় স্থান। এখানকার জায়গাগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই অন্যরূপ। প্রকৃতির এই সকল রূপ উপভোগ করতে ঘুরে আসতে পারেন রাঙামাটির আকর্ষনীয় কিছু পর্যটন কেন্দ্র থেকে। রাঙামাটির দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে কাপ্তাই লেক, এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রীজ, কাপ্তাই জাতীয় উদ্যান, রাজবন বিহার আর রয়েছে শুভলং ঝরন।
সাজেক ভ্যালি

সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র । রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলর কাসালং রেঞ্জের পাহাড়ের মধ্যে অবস্থিত, এই স্থানটি সমুদ্যপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে। যার কারনে এটি রাঙ্গামাটির ছাদ হিসেবে পরিচিত। সাজেক উপত্যকাটি খাগড়াছড়ি শহরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং রাঙ্গামাটি শহর খেকে ৯০ কিমি উত্তর-পশ্চিমে। এটি ভারতের মিজোরাম থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে। সাজেকের অপূর্ব সবুজ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রান্তর, মেঘের সাথে খেলার সুযোগটি এখানে পর্যটকদের আকর্ষণ করে
পাহাড়পুর
বাংলাদেশের বৃহত্তর রাজমাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুড় গ্রামে এই পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় ৩০,৩০ মিটার উঁচুতে অবস্থিত পাহাড় আখ্যায়িত করত। সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। মনেকরা হয় পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব ৭৮১-৮২১ অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন।
লালবাগ কেল্লা
লালবাগের কেল্লা বাংলাদেশের রাজধানী শহর ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। সম্রাট আওরঙ্গজেব তার শাসনামলে লালবাগ কেল্লা নির্মাণের ব্যবস্থা করেন। সম্যাট আওরঙ্গজেবের পুত্ত যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিষ্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তৎকালীন লালবাগ কেল্লার নামকরণ করা হয় আওরঙ্গবাদ কেল্লা বা আওরঙ্গবাগ দুর্গ। বর্তমানে সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবারটি লালবাগ কেল্লা জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে।
ষাট গম্বুজ মসজিদ
ঠাকুর দিঘি জলাশয়ের পূর্ব তীরে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের বাগের হাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। অনেকে এই মত প্রকাশ করেন যে খান জাহান আলীই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। মসজিদ নির্মাণের জন্য পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে । যদিও সে সম্বন্ধে লিখিত কোনো তথ্য পাওয়া যায়নি
মসজিদের শহর বাগেরহাট
মসজিদের শহর বাগের হাট মূলত একটি বিলুপ্ত শহর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত বাগেরহাট শহরের একটি অংশ ছিল এই শহরটি। বাগেহাট খুলনা থেকে ১৫ মাইল দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা থেকে ২০০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই শহরের অপর নাম ছিলো খলিফতাবাদ এবং এটি শাহী বাংলার পুদিনার শহর নামেও পরিচিত ছিল। মনেকরা হয় ১৫শ শতকে তুর্কি সেনাপতি খান-ই-জাহান এই শহরটি গড়ে তোলেন। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি, সম্পূর্ণ বাগের হাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে।
রাতারগুল
সিলেট জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে, গোয়াইনঘাটে অবস্থিত, রাতার গুল জলাভুমি বন। রাতারগুল বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাভুমি এবং বিশ্বের কয়েকটি দেশের মধ্যে একটি। একে বাংলাদেশের আমাজন এবং সিলেটটের সুন্দরবনও বলা হয়। এই চিরসবুজ বনের সৌন্দর্য মূলত বর্ষাকালেই ফুলে ফেঁপে ওঠে। এই বন বর্ষার সময় ভারতের পাহাড় থেকে আসা জল দ্বারা বন্যাকবলিত হয়। চায়ের দেশ সিলেট রাতার গুল ছাড়াও আশেপাশের জনপ্রিয় পর্যটন স্থানগুলি হল বিছানাকান্দি, জাফলং, লভাছরা ও লালাখাল ইত্যাদি।
মহাস্থানগড়
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। মৌর্য, গুপ্ত, পাল এবং সেন আমলেও এর বিশেষ প্রশাসনিক গুরুত্ব ছিল। বর্তমান বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে এটির অবস্থিত এই গড়। মহাস্থানগড় যেতে হলে শুরুতেই আপনাকে যেতে হবে বগুড়ায়। ঢাকা শহর থেকে বগুড়ার দূরত্ব প্রায় ২১৪কিঃ মিঃ এবং বগুড়া থেকে মহাস্থানগড়ের দূরত্ব প্রায় ৯ কিঃ মিঃ।
লেখকের শেষ কথা
একটি দেশের সেরা জায়গাগুলির এটি তালিকা তৈরি করা সর্বদা খুব শক্ত এবৎ বিতর্কিত একটি বিষয়। তবে বাংলাদেশের অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য ১০টি কথা আজ আপনাদের সাথে শেয়ার করা হলো। সময় ও সুযোগ হলে , আপনিও ঘুরে আসতে পারেন দারুন ঐসব জায়গা গুলো থেকে।