স্পেন জাতীয় ফুটবল দল হলো আন্তর্জাতিক অঙ্গনে স্পেনের প্রতিনিধিত্বকারী পুরুষ জাতীয় দল, যা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অধীনে পরিচালিত হয় এবং ফুটবল বিশ্বে তাদের সবচেয়ে বড় পরিচয় হলো তারা দুইবার ফিফা বিশ্বকাপ (২০১০ ও ২০২৬) এবং তিনবার উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ (১৯৬৮, ২০০৮, ২০১২) জয়ী একটি দল। লা রোহা নামে পরিচিত এই দলটি সাম্প্রতিক ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে তাদের ফুটবল ইতিহাস নতুন এক অধ্যায় যুক্ত করেছে।
একজন ফুটবল অনুরাগী হিসেবে ২০২৬ সালের সেই ফাইনাল ম্যাচ দেখার অভিজ্ঞতা সত্যিই ভোলার নয় মেসি ও ইয়ামালের মতো দুই প্রজম্মের প্রতিনিধি একই মাঠে মুখোমুখি হওয়ার দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকবে অনেকদিন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও স্পেন জাতীয় ফুটবল দল বরাবরই এক আবেগের নাম, বিশেষ করে তাদের আক্রমণাত্মক পাসিং ফুটবল এবং তারুণ্যনির্ভর গড়নের কারণে। এই আর্টিকেলে আমরা দলটির ইতিহাস, অর্জন, র্যাঙ্কিং এবং সাম্প্রতিক বিশ্বকাপ জয়ের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব।
স্পেনের বিশ্বকাপ জয়ের ইতিহাস
স্পেন জাতীয় ফুটবল দল এ পর্যন্ত দুইবার ফিফা বিশ্বকাপ জিতেছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে মেক্সিকো-কানাডা যৌথ আয়োজনে। ২০০৮ সালের ১৫ই জুলাই ভিসেন্তে দেল বস্ক লুইস আরাগোনেজের স্থলাভিষিক্ত হয়ে স্পেনের কোচের দায়িত্ব নেন। তার অধীনে স্পেন উয়েফা অঞ্চলের বাছাইপর্ব থেকে শীর্ষস্থান দখল করে মূল পর্বে জায়গা করে নেয়। ২০১০ বিশ্বকাপে সুইজারল্যান্ডের কাছে শুরুতেই ১-০ গোলে হারলেও দলটি ঘুলে দাঁড়িয়ে গ্রুপ উতরে যায়। এরপর পর্তুগাল, প্যারাগুয়ে ও জার্মানিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল ওঠে এবং ফাইনালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়
ষোলো বছর পর, ২০২৬ সালে লুইস দে রা ফুয়েন্তের নেতৃত্বে এবং অধিনায়ক রদ্রির নেতৃত্ব স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। গ্রুপ পর্বে কাবো ভের্দে, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে খেলার পর তারা যথাক্রমে অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে ফাইনাল ওঠে। ফাইনালে নিউ ইয়র্কে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। 
স্পেন জাতীয় ফুটবল দলের উয়েফা ইউরো শিরোপাগুলো কী কী?
স্পেন উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে তিনবার শিরোপা জিতেছে- ১৯৬৪.২০০৮, এবং ২০১২ সালে যা তাদেরকে টর্নামেন্টের ইতিহারে সবচেয়ে সফল দলগুলোর একটি করে তুলেছে।
১৯৬৪ সালে নিজেদের মাটিতেই প্রথম ইউরো শিরোপা জেতে স্পেন। এরপর দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে ভিসেন্তে দেল বস্কের পূর্বসূরি লুইস আরাগোনেজের অধীনে জার্মানিকে ফাইনালে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো- পরপর তিনটি বড় শিরোপা জয়ের ধারাবহিকতা তৈরি করে, যা ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি।
এইসাফল্যের পেছনে ছিলেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, ইকার ক্যাসিয়াস, ডেভিড ভিয়ার মতো খেলোয়াড়েরা, যাদের টিকি-টাকা নামে পরিচিত পাসিং-নির্ভর খেলার স্টাইল সেসময় গোটা বিশ্ব ফুটবলে নতুন দিকনির্দেশনা তৈরি করেছিল। এছাড়া রাউল গোনাসালেসের মতো কিংবদন্তিরাও স্প্যানিশ ফুটবলের ভিত্তি গড়ে দিয়েছেন আগের প্রজম্মে।
লেখকের শেষ কথা
আগামী উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনকে ফেভারিটদের তালিকাতেই রাখা হচ্ছে, বিশেষত রদ্রির নেতৃত্ব ও ইয়ামালের মতো তারকাদের ধারাবাহিক উন্নতির কারণে। স্পেন জাতীয় ফুটবল দল সম্পর্কে সবশেষ হালনাগাদ তথ্য ও অফিসিয়াল বিস্তারিত জানতে আপনি ফিফার অফিসিয়াল ওয়েবসাই দেখতে পারেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের ইতিহাস ও উন্নয়ন সম্পর্কে জানতে আমাদের সাইচের সংশ্লিষ্ট আর্টিকেলগুলোও ঘুরে দেখতে পারেন।