Home Health মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা: প্রতিদিন মধু খেলে কি হয়? 

মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা: প্রতিদিন মধু খেলে কি হয়? 

0
মধু খাওয়ার উপকারিতা ও অপকারিতা: প্রতিদিন মধু খেলে কি হয়? 

আপনি যদি মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধু নাম। এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। 

চায়ে চিনির বদলে মধু, সকালে কুসুম গরম পানিতে মধু, সর্দি-কাশিতে এক চামচ মধু, এসব অভ্যাস আমাদের ঘরে ঘরে প্রচরিত। প্রশ্ন হলো, মধুর উপকারিতা কতটুকু প্রমাণিত, আর কতটুকু শুধুউ মুখে মুখে ছড়ানো কথা? প্রতিদিন মধু খেলে শরীরে কী প্রভাব পড়ে, কতটুকু খাওয়া নিরাপদ এবং কারা সতর্ক থাকবেন, সবকিছু এই লেখায় সহজ ভাষায় আলোচনা করা হয়েছে। 

মধুর উপাদান

মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। ফুলের পরাগের মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ, ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ, ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ এবং ৫ থেকে ১২ শতাংশমন্টোজ। আরও থাকে ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড, ২৮ শতাংশ খনিজ লবণ এবং ১১ শতাংশ এনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি। 

মধুর উপকারিতা

  • শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তি ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে। 
  • হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী। 
  • কোষ্ঠকাটিন্য দূর করে: মধুুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়ারিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা-চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। 
  • রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ম্যাঙ্গানিজ। 
  • অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা-চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। 
  • যৌন দুর্বরতায়: পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা রয়েছে, তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন। 

মধুর অপকারিতা

  • অতিরিক্ত মধু খেলে রক্তে শর্করা বাড়তে পারে: মধুর প্রধান উপাদান শর্করা, তাই বেশি খেলে রক্তে গ্লুকোজ বাড়তে পারে। ফুলভেদে গ্লাসেমিক ইনডেক্স আলাদা হয়, তবে এটি চিনির সম্পূর্ণ নিরাপদ বিকল্প নয়। 
  • অতিরিক্ত ক্যালরি গ্রহণ ও ওজন বৃদ্ধির ঝুঁকি: মধুতে চা-চামচপ্রতি প্রায় ২০ ক্যালরি থাকে। স্বাস্থ্যকর ভেবে অনেক বেশি খেলে ক্যালরির মোট পরিমান বেড়ে ওজন বাড়তে পারে। চা-কফি, মিষ্টি ও ফলের জুসে মধু যোগ করার সময় পরিমাণ খেয়াল রাখুন। 
  • ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার ক্ষেত্রে সতর্কতা: ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকরে মধুকে মিষ্টি হিসেবেই বিবেচনা করা উচিত। খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন এবং নিজে থেকে চিনির বদলে প্রচুর মধু শুরু করবেন না। 

প্রতিদিন কতটুকু মধু খাওয়া ‍উচিত

প্রতিদিন কতটুকু মধু খাওয়া ‍উচিত

মধুর জন্য আলাদা কোনো সর্বজনীন দৈনিক মাত্রা নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৫ সালের নির্দেশিকায় বলেছে, প্রাপ্তবয়স্ত ও শিশু উভয়ের ক্ষেত্রে ফ্রি সুগার দৈনিক মোট শক্তির ১০% এর কম হওয়া উচিত, আর ৫%এর নিচে নামাতে পারলে অতিরিক্ত উপকার মিলতে পারে। সংস্থাটির সংজ্ঞায় মধুর শর্করাও ফ্রি সুগারের অন্তর্ভুক্ত। 

দৈনিক ২,০০-০ ক্যালরির খাদ্যাভ্যাসে ৫% মানে প্রায় ২৫ গ্রাম, অর্থাৎ ছয় চা-চামচের মতো, যার মধ্যে চা, মিষ্টি, জুস ও প্যাকেটজাত খাবারের চিনিও ধরতে হবে। তাই বাস্তবে অনেকের জন্য দিনে ১-২ চা-চামচ মধু একটি যুক্তি সঙ্গত সাধারণ সীমা হতে পারে, যদি অন্য উৎস থেকে চিনি কম নেওয়া হয়। এটি সবার জন্য নির্দিষ্ট ডোজ নয়। বয়স, ওজন, শারীরিক পরিশ্রম, ডায়াবেটিসসহ স্বাস্থ্য অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ বদলাবে। 

লেখকের শেষ কথা

মধু দৈনন্দিন খাদ্যাভ্যাসে স্বাদ ও শক্তির একটি প্রাকৃতিক উৎস হিসেবে যুক্ত করা যেতে পারে। মধুর উপকারিতা নির্ভর করে খাওয়ার পরিমাণ, আপনার স্বাস্থ্য অবস্থা ও সামগ্রিক খাদ্যভ্যাসের ওপর। মধু কোনো রোগের চিকিৎসা বা ওষুদের বিকল্প নয়। ডায়াবেটিস , অ্যালার্জি বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মধু খান এবং ভালো মানের, উৎস স্বচ্ছ মধু বেছে নিন। 

আরো পড়ুনঃ তুলসী পাতার উপকারিতা ও অপকারিতা এবং ব্যবহার সমূহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here