Home Technology ১১০+ লোডশেডিং নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা ২০২৬

১১০+ লোডশেডিং নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা ২০২৬

0
১১০+ লোডশেডিং নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা ২০২৬

গরমকাল এলেই দেখা যায় বিদ্যুৎ বেশিক্ষণ থাকে না— বারবার আসে আর যায়। এর মূল কারণ হলো একই সময়ে সবাই বেশি বিদ্যুৎ ব্যবহার করে, ফলে চাহিদা বেড়ে গিয়ে লোডশেডিং হয়। তবে শীতকালে বিদ্যুৎ ব্যবহারের চাপ কম থাকায় লোডশেডিং তুলনামূলকভাবে অনেক কম দেখা যায়।

যদি আপনি লোডশেডিং বা গরম নিয়ে ফানি ক্যাপশন পছন্দ করেন, তাহলে নিশ্চয়ই ভালো কিছু ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন। চিন্তা নেই— আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লোডশেডিং নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা, যা আপনারা সহজেই পড়তে, কপি করতে এবং ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

লোডশেডিং নিয়ে ক্যাপশন

লোডশেডিং নিয়ে ক্যাপশন

লোডশেডিং এতটাই নিয়মিত হয়ে গেছে যে,
বিদ্যুৎ এলেই মনে হয়— কোনো ভিআইপি অতিথি এসে হাজির! 🤩⚡

বিদ্যুৎ অফিসে সিভি জমা দিতে গিয়েছিলাম,
তারা হেসে বলল— এখানে মানুষ না, জেনারেটরই বেশি কাজে লাগে! 😆🔋

বিদ্যুৎ আসবে কি আসবে না—
এখন সেটা প্রেমিকার রিপ্লাই পাওয়ার মতোই অনিশ্চিত! 😑

লোডশেডিং এখন ঠিক প্রেমের মতো—
কখন আসবে জানা নেই, কিন্তু চলে যাবে নিশ্চিত! 😑

লোডশেডিং নিয়ে ক্যাপশন বাংলা

আজকাল লোডশেডিং আর মোবাইলের ব্যাটারি—
দুজনেই যেন প্রতিযোগিতায় নেমেছে, কে আগে শেষ হবে! 😅

লোডশেডিং আমাদের একটা জিনিস শিখিয়েছে—
মোবাইলের ১০% চার্জ নিয়েও দিব্যি দিন কাটানো যায়! 📱

বিদ্যুৎ অফিস থেকে জানানো হচ্ছে! 😁
আমাদের এই সেবা আপনাদের কেমন লাগছে? 🥵😑🐰

মাননীয় প্রধানমন্ত্রী 🙁
😍আমরা তো নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি 😐
🤔তাহলে কয়লার বকেয়া কেন রয়ে গেল? 🐸

বিয়ের প্রস্তাব এসেছে—
ছেলেটা নাকি বিদ্যুৎ অফিসে চাকরি করে! 🙂🤭

লোডশেডিং নিয়ে ফানি স্ট্যাটাস

লোডশেডিং নিয়ে ফানি স্ট্যাটাস

ছোটবেলায় পড়তে বসলেই মনে মনে চাইতাম—
আজ যদি একটু কারেন্টটা না থাকত! এখন মনে হয়,
সেই সব চাওয়াগুলো একসাথে সত্যি হয়ে যাচ্ছে… 😭

বিদেশে বৃষ্টি মানেই—
রোমান্টিক আবহাওয়া, কফি আর শান্তি 😍
আর আমাদের এখানে বৃষ্টি শুরু হলেই—
দ্রুত ফোন চার্জে দাও, এখনই কারেন্ট যাবে!” 😆

বাংলাদেশের কারেন্টের অবস্থা পুরোনো এক্সের মতো 😑
হঠাৎ আসে, একটু আশা দেয়, তারপর আবার অদৃশ্য হয়ে যায়।

বাংলাদেশের কারেন্ট মানেই অনিশ্চয়তা—
কখন আসবে, কখন যাবে—কেউ বলতে পারে না।

লোডশেডিং নিয়ে ফানি স্ট্যাটাস বাংলা

পড়তে বসলেই মনে হয় কারেন্টও বুঝি খবর পায় 📚😅
একটু পরেই সব অন্ধকার করে বিদায় নেয়!

কারেন্টের সাথে আমাদের সম্পর্কটা অদ্ভুত—
আসে, যায়, কিন্তু শান্তি দেয় না কখনোই 😑

পড়াশোনা আর কারেন্ট—চিরদিনের প্রতিদ্বন্দ্বী 📚😆
একজন থাকলে অন্যজন থাকে না!

কারেন্ট আসা মানেই অল্প সময়ের আনন্দ 😄
যা বারবার হারিয়ে যায়, আবার অপেক্ষা তৈরি করে…

লোডশেডিং নিয়ে কবিতা

লোডশেডিং নিয়ে কবিতা

🦋সাদা সাদা!🌝🌝
🦋কালা কালা!🌚
🦋কারেন্ট গেছে রাত্রিবেলা! 😒
🦋আমি বলি বাতি জ্বা°লা।😇
🦋সরকার বলে🥴
🦋তুইও কালা রাতও কালা 🤣
🦋অন্ধকারে বইসা থাক এটাই ভা,লা!🙂

বিদ্যুৎ গেলে অচল সবই
জ্বলে না যে আলো,
চর্তুর দিকে ঘিরে থাকে
অন্ধকারে কালো।
আলো ছাড়া ক্যামন করে
লেখা- পড়া চালায়,
পড়া-লেখার ব্যঘাত হচ্ছে
লোডশেডিং এর জ্বালায়।

 

প্রয়োজনে বিদ্যুৎ নাই
গরমের ছড়াছড়ি,
হাত পাখায় আরাম পাইনা
তবু ও ঘুমিয়ে পড়ি।
সারাদিন পরিশ্রম করে
শরীরে আসে ক্লান্তি,
গরমের জ্বালায় আরাম হারাম
মনে নাই শান্তি।
কারো নাই কোন দায়বদ্ধতা
বিলের বেলায় ষোল আনা,
এক টাকা কম পড়লেও
বিদ্যুৎ ওয়ালা বিল নেয় না।
বিদ্যুতের এই যন্ত্রনা
কবে হবে শেষ,
চলমান অসঙ্গতিতে
নষ্ট হচ্ছে বাংলাদেশ।
এতকিছুর পরেও মানুষ
বিদ্যুতের বিল দেয়,
এক হাতে বিল দেয়
অন্যদিকে গালি দেয়।
গালিগালাজ আর কতদিন
বাংলাদেশে চলবে,
বাংলার মানুষ একদিন হয়তো
চোখ রাঙিয়ে কথা বলবে।

লোডশেডিং নিয়ে বাংলা কবিতা

লোডশেডিং এ বসে আছি বিদ্যুৎ গেছে চলে,
চারিদিকে অন্ধকারে সময় যাচ্ছে কেটে।
লোডশেডিং প্রতিদিনি করছে এমন খেলা,
ছেলে মেয়ের পড়া লেখা বন্ধ রাতের বেলা।
পড়া লেখার মন বসেনা লোডশেডিং জ্বালায়,
ছেলে মেয়ের পড়া লেখা যাচ্ছে সব হারা।
পড়ার টেবিলে বসতে গেলে লাগে অলসতা,
মনে আর লাগেনা ভালো লোডশেডিং জ্বালা।
পরিক্ষা আর কয়দিন বাকি শেষ হয়নি পড়া,
লোডশেডিং এ পড়া লেখা যাচ্ছে সব হারা।
লোডশেডিং এ পড়া লেখার হচ্ছে ব্যাপক ক্ষতি,
এমন ভাবে চলতে থাকলে থমকে যাবে গতি।
ক’দিন যে চলবে এমন লোডশেডিং এর জ্বালা,
অন্ধকারে বসে থাকতে লাগে ভিষণ জ্বালা।
প্রখর গরমে ঘামছি আমি বিদ্যুৎ নাই যে ঘরে,
লোডশেডিং সবার জীবন যাচ্ছে অতিষ্ঠ হয়ে।
লোডশেডিং নিয়ে সারাদেশে চলছে তোলপার,
কবে যে পাবো স্বস্তির নিঃশ্বাস কাটিবে অন্ধকার।

লোডশেডিং এর যন্ত্রণায় আজ
নিশি নিদ্রায় শান্তি নাই,
হারিকেন আর হাত পাখা সেই
ছিলো অনেক ভালো ভাই।
নারী-পুরুষ কর্মে ব্যস্ত
পেটের দায়ে দিবা দিন,
বেলা শেষে ঘরে ফিরলে
লোডশেডিং এ বাজায় বীণ।
ফাট-ফাট রোদে দাবদাহ্ গরম
মধ্যবিত্তের মাথায় বাজ,
ধনীর ঘরে নাই সমস্যা
জেনারেটর দিচ্ছে সাজ।
বিদ্যুৎ এর এই লোডশেডিং এ
নিবে এবার কেড়ে প্রাণ,
বিদ্যুৎ পণ্যের তমাশায় আজ
পাইতে আছি মৃত্যুর ঘ্রাণ।
আহা রে ও লোডশেডিং
মিলাইলে কেন্ তুইও হাত,
এত্তো গরম না দেখিয়া
কষ্ট দিলে দিবা-রাত।
পণ্য চড়া গরম চড়া
এই তটে আজ শনির রূপ,
ঘুরছে কবি পেতে সন্ধান
কোন্ সে পাপে জ্বলছে ধূপ।

লেখকের শেষ কথা

আমাদের আর্টিকেলে দেওয়া লোডশেডিং নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও কবিতা আপনারা সহজেই কপি করে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন। আপনার কাছে কোন লেখাটি আপনার বেশি ভালো লেগেছে, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন—আপনার মতামত আমাদের জন্য মূল্যবান। এছাড়া নতুন নতুন এমন আরও কিছু পেতে চাইলে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন।

Read more: ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে কত বিদ্যুৎ খরচ হয়? জানুন সঠিক হিসাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here