টোফেন সিরাপ কিটোটিফেন এর এন্টি এলার্জিক গুণসম্পন্ন একটি ঔষধ। এটি 025%, 1mg, 1mg/5ml পরিমাপে থাকে। এটির জেনেরিক নাম মূলত কিটোটিফেন ফিউমারেট। টোফেন সিরাপ সোডিয়াম ক্রোমোগ্লাইকেট এর মত কিটোটিফেন হাঁপানী রোগের প্রতিরোধ চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
টোফেন সিরাপ কোন রোগের ওষুধ?
কার্যত টোফেন সিরাপ এর এন্টি-এ্যানাফাইল্যাকটিক গুণাবলী রয়েছে। কিটোটিফেন ফিউমারেট বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে।
- বিভিন্ন মাত্রায় হাঁপানির প্রতিষেধক হিসেবে কাজ করে
- এলার্জিক সমস্যা রাইনাইটির এবং কনজাংটিভাটিস রোগের প্রতিষেধক
- মৌসুমী জনিত এলার্জি চোখ ওঠা এবং চুলকানি রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে
- হে-ফিভার এবং এলার্জি জনিত সমস্যা সমাধানে ব্যবহৃত হয়ে থাকে
- অসহিষু স্পর্শকাতরতা এবং চুলকানি রোগের প্রতিষেধক
টোফেন সিরাপ খাওয়ার নিয়ম
টোফেন সিরাপ টি খাওয়ার নিয়ম রোগীর শারীরিক অবস্থা এবং সিরাপের কার্যকারিতা উপর নির্ভর করে।
- শিশুর জন্য সেবন মাত্রা (দুই বছরের বেশি): ১ মিলিগ্রাম করে-দিনে ২বার।
- প্রাপ্ত বয়স্কদের সেবন মাত্রা: ১ মিগ্রা, করে-দিনে ২বার।
- বার্ধক্যদের সেবন মাত্র: প্রাপ্ত বয়স্কদের মত দেয় যেতে পারে। তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া অত্যাবশ্যক।
সকলের ক্ষেত্রে জটিল পরিস্থিতিতে প্রয়োজনে ঔষধের মাত্রা ২ মিগ্রা. পর্যন্ত বাড়তে পারে। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামশ্য নেয়া অতীব জরুরী
টোফেন সিরাপ এর উপকারিতা
আমরা ইতিমধ্যে জেনে গেছি যে টোফেন সিরাপ টি একটি অ্যান্টি হিস্টামিন ঔষধ। চলুন এই সিরাপ টির কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই
- কিটোটিফেন এন্টিহিস্টামিন কার্যকারিতা বিশেষ ভূমিকা রেখে থাকে।
- কিটোটিফেন এর এন্টি-এলার্জিক গুণাবলী হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় খুবই কার্যকর।
- এই টোফেন সিরাপ টির কিটোটিফেন হিস্টামিনের কার্যকারিতা দীর্ঘসময় ধরে ফলাফল দিয়ে থাকে। নিয়মিত ব্যবহারের বেশ কিচু দিন পর রোগীরা এই টোফেন সিরাপ টির দীর্য়স্থায়ী কার্যকারিতা অনুভব করে থাকেন।
- টোফেন সিরাপ টি হাঁপানির আক্রমণ প্রতিরোধে কার্যকর।
- বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিটোটিফেন মুখে সেবনের পর পুরোপুরি কোষ স্থিতিকারী ইনহেলারের মত কার্যকারী সেবা প্রদান করে।
টোফেন সিরাপ এর অপকারিতা
প্রতিটি ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এই সিরাপের তেমন কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া কথা খুব একটা শোনা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এই টোফেন সিরাপ প্রথমবার ব্যবহারের জন্য সামান্য কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। উপকারিতার পাশাপাশি আসুন অপকারিতা গুলো জেনে নেই।
- মুখগহবরের শুষ্কতা দেখা দিতে পারে।
- কিছুক্ষণ পরপর তন্দ্রাচ্ছন্নতা অনুভব হতে পারে।
- সামান্য মাথা ঘোরা অনুভব হতে পারে। কখনও কখনও এটা তীব্র আকার ধারণ করতে পারে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় এই যে, টোফেন সিরাপ টি কয়েকবার ব্যবহারের পর এই সকল পার্শ্বপ্রতিক্রিয়া আর দেখা যায় না। তাই এই টোফেন সিরাপ টি প্রয়োজন মতো সেবন করা যেতে পারে।
সতর্কতা
বিভিন্ন ধরনের রোগীর শারীরিক অবস্থা বিভিন্ন রকমের হয়ে থাকে। এটাই আমাদের সকলেরই উচিত যে কোন ধরনের ঔষধ সেবনের ক্ষেত্রে বিভিন্ন রকম সর্তকতা অবলম্বন করা। এই সিরাপটি প্রয়োগের ক্ষেত্রে যে সকল সতর্কতার নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো হচ্ছে-
- টোফেন সিরাপ ব্যবহারের পূর্বে স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসার অনুসরণা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
- টোফেন সিরাপ চলাকালীন সময়ে সংক্রমণের জন্য সুমির্দিষ্ট জীবাণুবিরোধী চিকিৎসা গ্রহণ করা উচিৎ।
- এই কিটোটিফেন সিরাপ এর চিকিৎসা শুরুর কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত পূর্বের চিকিৎসা অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়া হাঁপানীর জটিলতা নিরসনে প্রযোজ্য।
- প্রেসক্রিপশন
- ওষুধ নিন
- ঔষধ সেবন কারী ব্যক্তির স্বাস্থ্যের ওপর অনেক কিছু নির্ভর করে। ব্যক্তি বিশেষে কিটোটিফেন এর ক্রিয়া সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরতি নেওয়া উচিত।
- যেকোনো ধরনের যানবাহন ও যন্ত্রপাতি চালনা সম্পর্কে রোগীদের সতর্ক হতে হবে।
- টোফেন সিরাপ টি চলাকালীন সময়ে রোগীদের যেকোনো ধরনের অ্যালকোহল যুক্ত খাবার পরিহার করতে হবে।
লেখকের শেষ কথা
টোফেন সিরাপ একটি কিটোটিফেন এর এন্টি-এলার্জিক ঔষধ। রোগের মাত্রা ভেদে সিরাপ টি প্রয়োজন এবং পরিমিত উপায়ে ব্যবহার করতে হবে। যেহেতু এই ওষুধের অন্য ওষুধের সাথে ক্ষতিকর বিক্রিয়ার প্রভাব রয়েছে তাই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই সিরাপ সেবন যোগ্য নয়। টোফেন সিরাপ সিবনের ক্ষেত্রে অবশ্যই উপরে উল্লেখিত সকল সতর্কতা অবলম্বন করতে হবে।
আরো পড়ুনঃ Monas 10 এর কাজ কি? ব্যবহার, সতর্কতা এবং পার্শ্বপ্রতিক্রিয়া
