Home Status and Quotes অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস : আশার আলো, ধৈর্য ও দোয়া

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস : আশার আলো, ধৈর্য ও দোয়া

0
অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস : আশার আলো, ধৈর্য ও দোয়া

অসুস্থতা, কষ্ট ও বিপদের সময় মহান আল্লাহর ওপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। অসুস্থতা নিয়ে কিছু সুন্দর ইসলামিক উক্তি ও বাণী দেওয়া হলো, যা ফেসবুক স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করতে পারবেন। অসুস্ততা ও কষ্টের কারণে মুমিনের গুনাহ মাফ হতে পারে। এই বিশ্বাস থেকে অসুস্থ ব্যক্তির পাশে দাড়ান, তাকে সাহস দিন, তার জন্য দোয়া করুন এবং চিকিৎসার ব্যবস্থা করুন। আল্লাহ যেন তাকে ধৈর্য ও সুস্থতা দান করেন।

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

অসুস্থতা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

  • হে আল্লাহ আপনি ছাড়া আর কেউ প্রকৃত শিফা দিতে পারেন না । আমার সকল অসুস্থতা দূর করে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করূন। আমিন
  • শরীর অসুস্থ, মন ক্লান্ত তবুও ভরসা একমাত্র মহান আল্লাহর ওপর। নিশ্চয়ই তিনি সর্বোত্থম নিরাময়কারী
  • অসুস্থতার প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখুন। কষ্ট যত গভীরই হোক, তার রহমত তার চেয়েও বিশাল।
  • হে আল্লাহ, আমার অসুস্থতাকে আমার গুনাহ মাফের উসিলা বানিয়ে দিন এবং আমাকে ধৈর্য ও সুস্থতা দান করুন। আমিন।
  • যখন শরীর ভেঙে পড়ে তখন মন আল্লাহর আরও কছে যেতে শেখে। আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখি।
  • অসুস্থতা শুধু কষ্ট নয়, কখনো কখনো এটি আল্লাহর পক্ষ থেতে পরীক্ষা। আল্লাহ যেন এই পরীক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
  • দুনিয়ার সব ওষুধের পাশাপাশি আল্লাহর রহমত ও দোয়ার প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ যেন সকল অসুস্থ মানুষকে শিফায়ে কামিলা দান করেন। আমিন।
  • অসুস্থতার বিছানায় শুয়ে আজ বুঝতে পারছি, সু্স্থতা আল্লাহর কত বড় নিয়ামত। হে আল্লাহ, আপনার প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া।
  • আজ ‍শরীরটা ভালো নেই, মনটাও ভারী। তবুও আশা হারাইনি, কারণ আমার রব সবকিছু দেখেন, সব কিছু শোনেন। আল্লাহর রহমতের অপেক্ষায় আছি।
  • অসুস্থ হলে বোঝা যায়, সুস্থভাবে বেচে থাকটাই কত বড় নিয়ামত। আল্লাহ, আমাকে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিন।
  • কেউ জানে না অসুস্থতার এই দিনগুলো কতটা কষ্টের । হাসির আড়ালে লুকিয়ে আছে কত যন্ত্রণা, তা একমাত্র মহান আল্লাহ জানেন।

অসুস্থতা নিয়ে ইসলামিক উক্তি

অসুস্থতা নিয়ে ইসলামিক উক্তি

  • শরীর অসুস্থ হতে পারে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস যেন কখনো দুর্বল না হয়।
  • অসুস্থতা কখনো কখনো মুমিনের জন্য পরীক্ষা। ধৈর্য ধরুন, আল্লাহর রহমতের আশা রাখুন।
  • হে আল্লাহ, আমার কষ্ট আপনি জানেন, আমার নীরব কান্নাও আপনার অজানা নয় । আমাকে সুস্থতা দান করুন।
  • কষ্ট যত গভীরই হোক, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না।
  • অসুস্থতার প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না।
  • অসুস্থতার প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করুন, কারন তিনিই প্রকৃত আরোগ্যদাতা।
  • মানুষ শুধু অসুস্থ শরীর দেখে, কিন্তু মনের কষ্ট জানেন একমাত্র মহান আল্লাহ।
  • অসুস্থতার বিছানায় থেকেও যে আল্লাহর শুকরিয়া আদায় করে, তার মনে রয়েছে ঈমানের সৌন্দর্য।
  • হে রব, আমার অসুস্থতাকে গুনাহ মাফের উসিলা বানিয়ে দিন এবং আমাকে ধৈর্য দান করুন।
  • অসুস্থতার সময় হতাশ হবেন না দোয়া করুন, ধৈর্য ধরুন এবং চিকিৎসা গ্রহণ করুণ।
  • আল্লাহর ওপর ভরসা রাখুন। বিপদের সময় তার কাছে সাহায্য প্রার্থনা করুন।
  • প্রতিটি কষ্টের সময় মনে রাখুন, আল্লাহ আপনার অবস্থা সম্পর্কে অবগত।
  • অসুস্থতা মানুষকে দুর্বল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে করা দোয়া মানুষকে আশা জোগায় ।
  • সুস্থতার জন্য ওষুধ গ্রহণ করুন, আর অন্তরকে আল্লাহর স্মরণ ও দোয়ায় প্রশান্ত রাখুন।
  • হে আল্লাহ, প্রথিবীর সকল অসুস্থ মানুষকে শিফায়ে কামিলা দান করুন। আমিন

অসুস্থ অবস্থায় আল্লাহর ওপর ভরসা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

অসুস্থ অবস্থায় আল্লাহর ওপর ভরসা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

  • অসুস্থতা আমাকে শিখিয়েছে, মানুষের ওপর নয় আসল ভরসা একমাত্র আল্লাহর ওপরই রাখা উচিত।
  • আল্লহর সিদ্ধান্তে বিশ্বাস রাখি বলেই কঠিন সময়েও আশা হারাই না।
  • আজ কষ্টে আছি, কিন্তু জানি আমার রব আমাকে ভুলে যাননি।
  • প্রতিটি দোয়ার পর মনে হয়, আমি একা নই আল্লাহ আমার সঙ্গে আছেন।
  • আমার সুস্থতার সময় আল্লাহ জানেন, তাই অস্থির না হয়ে তার ওপর ভরসা রাখি।
  • আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না তাই আমি এখনো আশাবাদী।
  • আমার দুর্বল শরীরও শক্তি পায় যখন হৃদয় আল্লাহরকে স্মরণ করে।
  • কষ্টের মুহূর্তে সবচেয়ে বেশি শান্তি পাই সেজদায়
  • আল্লাহ যদি পরীক্ষা দেন , তবে ধৈর্য ধারণের শক্তিও তিনিই দান করেন।
  • অসুস্থতা আমাকে আল্লাহর আরও কাছে আসার সুযোগ করে দিয়েছে।

অসুস্থতা সম্পর্কে ইসলাম কী শিক্ষা দেয় ?

অসুস্থতা সম্পর্কে ইসলাম কী শিক্ষা দেয়

  • অসুস্থতা একজন মানুষের জীবনে কঠিন সময় নিয়ে এলেও ইসলাম এই সময়কে ধৈর্য, এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার সুযোগ হিসেবে দেখতে শেখায় ।
  • সুস্থতা আল্লাহর বড় নিয়ামত সুস্থ থাকলে তার শুকরিয়া আদায় করা জরুরি।
  • রোগের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং তার রহমতের আশা রাখা উচিত।
  • অসুস্থতা মানুষের জন্য একটি পরীক্ষা হতে পারে, তাই ধৈর্য ধারণ করা উচিত ।
  • চিকিৎসা গ্রহণ করা এবং সুস্থ হওয়ার চেষ্টা করা ইসলামের উৎসাহিত করা বিষয়।
  • অন্যের অসুস্থতার খবর নিয়ে তার জন্য দোয়া করা উত্তম চরিত্রের পরিচয় ।
  • অসুস্থ মানুষের পাশে দাড়ানো, তাকে সাহস দেওয়া এবং সহযোগিতা করা মানবিক ও ইসলামী দায়িত্ব।
  • প্রতিটি কঠিন পরিস্থিতিতেই আল্লাহর নিয়ামত থাকতে পারে তাই অস্থির না হয়ে ধৈর্য ধরা উচিত।
  • অসুস্থতা মানুষকে নিজের দুর্বলতা উপলব্ধি করতে এবং আল্লাহর প্রতি আরও বিনয়ী হতে শেখায় ।
  • শারীরিক সুস্থতার পাশাপাশি ঈমান , সুন্দর চরিত্র এবং মানসিক প্রশান্তির জন্যও নিয়মিত দোয়া করা উচিত।

লেখকের শেষ কথা : ইসলামে অসুস্থতা মানুষের জীবনের একটি স্বাভাবিক বাস্তবতা ইসলাম অসুস্থতাকে শুধু কষ্ট বা দুর্ভোগ হিসেবে দেখতে শেখায় না বরং এই সময়ে ধৈর্য ধারণ, আল্লাহর ওপর ভরসা রাখা, দোয়া করা এবং চিকিৎসা গ্রহণের শিক্ষা দেয় । অসুস্থতার সময় একজন মুমিনের উচিত আল্লাহর রহমতের আশা রাখা এবং সুস্থতার জন্য যথাসাথ্য চেষ্টা করা।

Read more: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here