gpf balance check : আপনার জিপিএফ এ কত টাকা জমা হয়েছে দেখুন

0
4
gpf balance check : আপনার জিপিএফ এ কত টাকা জমা হয়েছে দেখুন

জিপিএফ হচ্ছে বাংলাদেশের সরকারী কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, যেখানে মূল বেতনের ৫% বাধ্যতামূলকভাবে জমা হয়। সরকার এই জমার উপর ১৩% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়। কর্মচারীদের ৫২ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত মূল টাকা উত্তোলন করার সুবিধা থাকেনা। অগ্রিম উত্তোলন করা যায়, তবে সেটি মূল টাকার সাথে ৫% সুদসহ মাসিক কিস্তিতে পুনঃজমা করা লাগে। চাকরি শেষ হলে কিংবা বয়স ৫২ বছর পূর্ণ হলে চূড়ান্ত উত্তোলন করা যায়।

gpf balance check : জিপিএফ ব্যালেন্স চেক করবেন যেভাবে

জিপিএফ থেকে অগ্রিম বা ঋণ নেওয়ার জন্য নির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকতে হয়। সাধারণত এর মধ্যে থাকে গৃহ নির্মাণ, শিক্ষা, চিকিৎসা, বিবাহ ইত্যাদি। জিপিএফ হলো বাংলাদেশ সরকারের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, যা মাসিক সঞ্চয় ও সুদের মাধ্যমে আর্থিক সুবিধা দেয় এবং কর্মচারীরা অবসর নেওয়ার পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। জিপিএফ ব্যালেন্স কিভাবে চেক করা যায় তা নিচে উল্লেখ করে দেওয়া হলো : 

  • ওয়েবসাইটে যান: প্রথমে cafopfm.gov.bd ওয়েবসাইটে যান।
  • GPF Information অপশন: GPF Information অপশনটিতে ক্লিক করুন।
  • এনআইডি এবং মোবাইল নম্বর: আপনার জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন।
  • OTP ভেরিফিকেশন: আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP কোডটি ভেরিফাই করুন।
  • ব্যালেন্স দেখুন: ভেরিফিকেশন সফল হলে, আপনি আপনার জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন।

উপরে দেওয়া নিয়ম অনুসারে কাজ করে আপনি আপনার জিপিএফ এ কত টাকা জমা আছে তা দেখতে পাবেন।

জিপিএফ মুনাফা হার কত

জিপিএফে সুদের হার এখন স্ল্যাব ভিত্তিক করা হয়েছে।। ১৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে ১৩% সুদ দেওয়া হয় আর ১৫ লক্ষ টাকার বেশি জমা থাকলে প্রথম ১৫ লক্ষে ১৩% সুদ এবং বাকি টাকার জন্য ১২% সুদ দেওয়া হয়। একইভাবে ৩০ লক্ষে ১৩% সুদ এবং বাকি টাকার জন্য ১১% সুদ প্রদান করে। 

সাধারণ তহবিলে মুনাফা ৩ ধাপে দেওয়া হয়। আপনি চাইলে অনলাইনে মোবাইল থেকেও নিজের জিপিএফ লেজার বা স্লিপ চেক করতে পারেন। যেহেতু বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে জিপিএফ কর্তন হয়ে জমা হয়, তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সোর্স: এখানে ক্লিক করুন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here